আন্তর্জাতিক ডেস্ক : মিষ্টি অনেক সময় তিক্ততারও কারণ হয়ে ওঠে। ভারতের গুজরাটের জুনাগড়ের এক গ্রাম তারই সাক্ষী হয়ে রইল। বিয়েবাড়িতে পরিবেশন করা হচ্ছিল গুলাব জামুন মিষ্টি। আর সেই নিয়েই সহিংসতা বেধে গেল। প্রায় গোটা গ্রামেই ছড়াল সেই সহিংসতা। পুলিশ আটক করল ৩৫ জনকে।

Advertisement

মেনদারদা তালুকের একটি গ্রামে বসেছিল বিয়ের আসর। দীনেশ পারমার নামে এক ব্যক্তির ভাগ্নির বিয়ের আসর বসেছিল। তিনি পরে থানায় গোটা ঘটনা উল্লেখ করে অভিযোগ জানান। অভিযোগ থেকে জানা যায়, জয়ন্তী বালা নামের এক ব্যক্তি খেতে বসে আরো গুলাব জামুন চাইছিলেন। খাবার পরিবেশন করছিলেন পারমারের ছেলে শৈলেশ। তিনি আর গুলাব জামুন দিতে অস্বীকার করেন। বালা রেগে গিয়ে চোটপাট করতে থাকেন। পাল্টা গালিগালাজ করেন শৈলেশও। তখন উপস্থিত অতিথিরা হস্তক্ষেপ করে বিষয়টি মিটমাট করেন।

কিন্তু সেখানেই শেষ হয়নি ঝামেলা। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছন শৈলেশ। সেখানে কয়েকজনকে নিয়ে এসে চড়াও হন বালা। তাদের ওপর পাল্টা আক্রমণ করেন শৈলেশ এবং তার পরিবারের লোকজন। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পুলিশ উভয় পক্ষের মোট ৩৫ জনকে আটক করেছে।

শৈলেশ অভিযোগ করেছেন, তাকে, ভাই পীযূষ, চাচা ও ভাতিজা বাদলকে মারধর করেছেন বালা। বালা পাল্টা শৈলেশের বিরুদ্ধে এফআইআর করে জানিয়েছেন, বিয়েবাড়িতে গুলাব জামুন দেওয়া নিয়ে গালিগালাজ করা হয় তাকে। নেপথ্যে ছিলেন শৈলেশরা।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.