image-91225-1569326149
গফরগাঁওয়ে গৃহবধূকে হত্যাচেষ্টাকারী যুবক ও মারাত্মক আহত গৃহবধূ। ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে তাহমিনা আক্তার রিপা (৩০) নামে এক গৃহবধূর গলা ও হাতের রগ কেটে খুনের চেষ্টা করে রক্তাক্ত ছুরিসহ থানায় গিয়ে আত্মসর্মপন করেছে মাসুদ (২০) নামে এক যুবক। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গফরগাঁও পৌর শহরের কোর্টভবন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ তাহমিনা আক্তার রিপাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের কোর্টভবন এলাকায় তফাজ্জল হোসেনের বাসায় প্রবেশ করে একই এলাকার মাসুদ টেইলার্সের মালিক মাসুদ। বাসায় এ সময় তফাজ্জল হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার রিপা ছাড়া কেউ ছিল না। মাসুদ এ সময় ধারালো ছুরি দিয়ে রিপার গলা কেটে ও ডান হাতের রগ কেটে হত্যার চেষ্টা করে।

পরে পৌনে দুইটার দিকে মাসুদ রক্তাক্ত ছুরিসহ থানায় হাজির হয়ে রিপাকে হত্যা চেষ্টার কথা জানিয়ে আত্মসর্মপন করে। থানার এসআই নূর শাহীনের নেতৃত্বে থানা পুলিশ রিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রিপাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রিপার পিতা আব্দুর রহমান (৫৮) জানায়, খালি বাসা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করতে না পেরে গলা কেটে ও হাতের রগ কেটে হত্যা করতে চেয়েছিল মাসুদ।

গফরগাঁও খানার ওসি অনুকুল সরকার বলেন, মাসুদ দুপুর পৌনে দুইটার দিকে রক্তাক্ত জামা কাপড় পরা অবস্থায়, রক্তাক্ত ছুরিসহ থানায় উপস্থিত হয়ে গৃহবধূ রিপার হাতের রগ ও গলা কাটার কথা জানায়। পুলিশ রিপার বাসা থেকে রিপাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাসুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.