Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুর নগরীতে গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগে লিটন মিয়া নামের এক পুলিশ সদস্যকে স্থানীয় জনগণ আটক করে থানায় সোপর্দ করেছেন।

শনিবার সকালে নগরীর আমাশু কুকরুলের পূর্বপাড়া এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে আটক করা হয়। তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। তিনি ঢাকার আশুলিয়া শিল্প থানায় কর্মরত।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল পুলিশ সদস্যের। শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী তার মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যান। এ সুযোগে রাতে পুলিশ সদস্য লিটন ওই বাড়িতে গিয়ে রাতযাপন করেন।

শনিবার সকালে ওই গৃহবধূর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পাড়া-প্রতিবেশীরা তাকে দেখে ফেলেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করেন। একপর্যায়ে এলাকার লোকজন পুলিশ সদস্যকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন।

খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর হারাধর রায় ও পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশ সদস্যকে থানায় নিয়ে যান।

পরশুরাম থানার ওসি (তদন্ত) আবু মুছা সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.