Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বৃদ্ধের লুঙ্গি-গেঞ্জি ছিঁড়ে মারধর, তিনজন গ্রেফতার
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বৃদ্ধের লুঙ্গি-গেঞ্জি ছিঁড়ে মারধর, তিনজন গ্রেফতার

By Shamim RezaJune 3, 20202 Mins Read

বৃদ্ধের লুঙ্গি-গেঞ্জি ছিঁড়ে মারধর, তিনজন গ্রেফতারজুমবাংলা ডেস্ক : চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ পাওনা টাকা চাওয়ায় নুরুল আলম নামে এক বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে। পুলিশ সদরদপ্তর জানায়, কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নজরে আসামাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ পাওনা টাকা চাওয়ায় নুরুল আলম নামের এক বৃদ্ধকে উলঙ্গ করে নির্যাতন করে এক ইউপি সদস্যের লোকজন। তারা গ্রামবাসীর সামনে প্রকাশ্যে ওই বৃদ্ধকে মারধর ও পরিধানের কাপড় ছিঁড়ে খুলে নেয়। বৃদ্ধকে উলঙ্গ করে নির্যাতনের একটি ভিডিও মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নির্যাতিত নুরুল আলমের ছেলে আশরাফ হোছাইন জানান, তার বাবা নুরুল আলমসহ একই এলাকার আরও দুই ব্যক্তি ওই এলাকার ইউপি সদস্যা আরজ খাতুনকে ৬ বছরের জন্য একটি চিংড়ি প্রকল্প বর্গা দিয়েছিলেন। কিন্তু আরজ খাতুন প্রতারণা করে নুরুল আলমকে চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ টাকা পরিশোধ করেননি। ইউপি সদস্য আরজ খাতুনের কাছ থেকে চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ ১ লাখ ৮২ হাজার টাকা পাওনা থেকে যায়। ওই পাওনা টাকা আজ দিবে কাল দিবে বলে না দিয়ে প্রতারণা করে আসছে। এ নিয়ে অনেক সালিশ-বিচারও হয়েছে। ওই টাকা না দিয়ে ইউপি সদস্যা আরজ খাতুন উল্টো আরও কয়েক বছরের জন্য বর্গা নিয়ে নেয়ার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে আসছেন। কিন্তু নুরুল আলম আগের টাকা না দিলে নতুন করে বর্গা দিতে অস্বীকৃতি জানালে গত ২৪ মে বিকাল সাড়ে ৫টার দিকে ইউপি সদস্যা আরজ খাতুনের লেলিয়ে দেয়া একাধিক মামলার আসামি আনছুর আলম, মিজান, রুবেল, রিয়াজ ও জয়নালসহ আরও বেশ কয়েকজন ঢেমুশিয়া তেচ্ছিরপুল রাস্তার মাথা নামক এলাকায় নুরুল আলমকে ধরে পরিধানের কাপড় খুলে ছিঁড়ে ফেলে গ্রামবাসীর সামনে নির্যাতন করে।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa