
জানা গেছে, হ্যারি হ্যারিসের মা জাপানের নাগরিক। হ্যারিও জাপানে জন্ম নিয়েছেন। পরে তিনি মার্কিন নৌ-বাহিনীর অ্যাডমিরাল ছিলেন। নৌ-কর্মকর্তা থাকা অবস্থায় তার গোঁফ ছিল না। এমনকি দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্তের সময়ও তার গোঁফ ছিল না। তবে পরে তিনি গোঁফ রাখলে তা নিয়ে দেশটিতে অসন্তোষ দেখা দেয়।
দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের অভিযোগ, ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের উপনিবেশ ছিল কোরিয়ায়। সেসময় আটজন জাপানের গভর্নর-জেনারেল তাদের নির্যাতন করেছেন। তাদের সবারই গোঁফ ছিল।
তবে এ ব্যাপারে হ্যারি বলেন, আমি আগে নৌ-বাহিনীর অ্যাডমিরাল ছিলাম। কূটনীতিক হওয়ার পর চেহারায় একটু পরিবর্তন আনতে গোঁফ রেখেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



