Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গোপন সময়ের ভিডিও দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

গোপন সময়ের ভিডিও দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক

By Shamim RezaDecember 7, 20203 Mins Read

গোপন সময়ের ভিডিও দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক

Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরের একটি বাসায় ভাবির সঙ্গে পরকীয়ার জেরে খুন হয়েছেন মাধব দেবনাথ নামে এক যুবক। সেই হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভাবি বীথি দেবনাথ।

জবানবন্দি শারীরিক সর্ম্পকের পর অন্তরঙ্গ ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়া এবং সেই ভিডিও স্বামীকে দেয়ার ঘটনায় দেবরকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে স্বীকার করেন ভাবি।

রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ভাবি বীথি দেবনাথ। পরে বীথিকে কারাগারে পাঠান আদালত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার আফিমের গলির একটি বাসা থেকে মাধবের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ উদ্ধারের পর ওই পরিবারের ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এর মধ্যে বীথি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, বাসা থেকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি তার স্বামীর ফুফাতো ভাই মাধব দেবনাথের। তার বাড়ি কুমিল্লায়। হাজারী লেইনে একটি গহনা তৈরির কারখানায় স্বামীর সঙ্গে কাজ করতেন মাধব দেবনাথ।

মাধব দেবনাথ তার শ্বশুর বাড়িতে মাসে সাড়ে ৩ হাজার টাকা খোরাকি (খাবার ও থাকা বাবদ) দিয়ে থাকতেন। একটা সময় মাধব দেবনাথ অসুস্থও হয়েছিলেন। সে সময় তার সেবা করেছিলেন তিনি। মাধবের সঙ্গে ফোনে কথা ও মেসেজ আদান প্রদান হতো তার। বাসায় কেউ না থাকলে তার সঙ্গে দেখা করতে আসতেন মাধব। আসা যাওয়ার সুবাধে মাধবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বিথীর। যা পরবর্তীতে শারিরীক সম্পর্কে গড়ায়।

বিথী আরো জানান, করোনার কারণে সারাদেশে লকডাউন শুরু হলে মাধব কুমিল্লা চলে যায়। আর আমরা লালদীঘি থেকে বাসা বদলে টেরিবাজার চলে যাই। মাধব গ্রামে থাকা অবস্থায় স্বামীর মোবাইলে ইমোতে ভিডিও কলে যোগাযোগ হতো। সে সময় মাধবের জোরাজুরিতে আমি আমার বিশেষ মুহূর্তের ভিডিও ও কিছু ছবি পাঠাই।

তিন মাস পর গ্রাম থেকে এসে ১০-১২ দিনের জন্য আবার আমাদের বাসায় খোরাকি হিসেবে উঠেন মাধব। গত জুন মাসে আমার স্বামীকে ১০ হাজার টাকা দিয়েছিলো মাধব। সেই টাকা নিয়ে আমার স্বামীর সঙ্গে মাধবের সম্পর্কের অবনতি হয়। পরে সেই টাকা ফিরিয়ে দিয়ে মাধবকে বাসায় আসতে নিষেধ করে আমার স্বামী। কিন্তু তবুও মাধব আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে।

পরে আগস্ট মাসে বাড়িতে গেলে সেখানে আমার ভাবির মোবাইল থেকে আমার সঙ্গে কথা বলে মাধব। তখন মাধব আমাকে হুমকি দেয়- তার কাছে আমার ব্যক্তিগত ভিডিও-ছবি রয়েছে। আমি যদি তার সঙ্গে বারবার শারিরীক সম্পর্ক না করি তাহলে সেই ভিডিও আমার স্বামীর বাড়ির লোকজনের কাছে পাঠিয়ে দেবে সে।

তখন মাধবকে ভিডিওর বিষয়ে কাউকে কিছু না বলার জন্য অনুরোধ করি এবং চট্টগ্রাম আসলে তার সঙ্গে দেখা করবো বলে জানাই।

এরপরও আমার ননদকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেয় মাধব। এমনকি নভেম্বর মাসে একটি ফেইক ফেসবুক আইডি থেকে আমার স্বামীর মেসেঞ্জারে সেই ভিডিওটিও পাঠিয়ে দেয় মাধব। এ নিয়ে আমার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হয় আমার।

পরে ২ ডিসেম্বর রাতে টেরিবাজারে আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে দরজা খোলা পেয়ে মাধব বীথির কক্ষে যান। সেখানে বীথি তাকে দেখে বিশেষ কায়দায় শারীরিক সম্পর্ক করার কথা বলে মাধবের হাত-পা বেঁধে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে দেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026

Latest News

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa