Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার গোপনে সৌদি সৌদি গিয়েছিলেন নেতানিয়াহু, বৈঠক করেছেন যুবরাজের সঙ্গে
আন্তর্জাতিক স্লাইডার

গোপনে সৌদি সৌদি গিয়েছিলেন নেতানিয়াহু, বৈঠক করেছেন যুবরাজের সঙ্গে

By Hasan MajorNovember 23, 20202 Mins Read
গোপনে সৌদি সৌদি গিয়েছিলেন নেতানিয়াহু, বৈঠক করেছেন যুবরাজের সঙ্গে
মোহাম্মদ বিন সালমান (বাঁয়ে) এবং বেনিয়ামিন নেতানিয়াহু
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সৌদি আরব সফর করেছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর প্রকাশ করেছে। খবর বিবিসি বাংলার।

সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে কোন পক্ষই এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।

ওয়াশিংটন পোস্ট বলছে, এই খবর সত্যি হলে এটি হবে ঐতিহাসিকভাবে বৈরি দেশদুটির মধ্যে প্রথম কোন বৈঠক যার খবর প্রকাশ্যে এলো। একই সঙ্গে প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরও বটে এটি।

ওই বৈঠকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ছিলেন বলেও জানা যাচ্ছে।

ইসরায়েলি সরকারের সোর্সের উদ্বৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ বলছে, এই সফরের ব্যাপারে ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও অন্ধকারে ছিলেন।

যদিও একটি টুইট বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এই বৈঠক হয়েছে বলে আভাস দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোন পক্ষই এ ব্যাপারে কিছু জানায়নি।

ইসরায়েলি সংবাদ মাধ্যমে ওয়াইনেটের বরাত দিয়ে দি ওয়াশিংটন পোস্ট লিখেছে, সৌদি আরবের উপকূলীয় শহর নিওমে রবিবার বিকালের দিকে কয়েক ঘণ্টা অতিবাহিত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় তার সঙ্গে ইসরায়েলি গুপ্তচর বাহিনীর প্রধান ইয়োসি কোহেন ছিলেন। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গে বৈঠক করেন।

হারেৎজ-এর খবর বলছে, বিমান চলাচলের তালিকায় দেখা যাচ্ছে, ইসরায়েল থেকে একটি বিমান সরাসরি সৌদি মেগা-সিটি নিওমে গিয়েছে। পাঁচ ঘণ্টা পরে সেটা আবার ফেরত এসেছে।

অনেকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে যাতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে।

এর আগে যুক্তরাষ্ট্রের চেষ্টায় গত অগাস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। তারা বাণিজ্য চালু করা, নিরাপত্তা ও পর্যটনের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা করেছে।

ওই সমঝোতাকে প্রতারণা বলে বর্ণনা করেছে ফিলিস্তিনি নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa