Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গোপালগঞ্জে কৃষক লীগের সম্মেলনে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি
ঢাকা বিভাগীয় সংবাদ

গোপালগঞ্জে কৃষক লীগের সম্মেলনে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

By iNews DeskNovember 27, 20202 Mins Read

গোপালগঞ্জে কৃষক লীগের সম্মেলনে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

Advertisement
জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষক লীগের সম্মেলনে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জরুরি সভা ডেকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।

শুক্রবার বিকালে মুহূর্তে উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে হিরণ ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে এ হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টায় হিরণ ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলন শুরুর কিছু সময় পরে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বক্তব্য দেয়া শুরু করেন। বক্তব্যের মাঝখানে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলন দেয়ার দাবি জানান।

চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনের এই বক্তব্যের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক মাইনুল ইসলাম রিমো। এ সময় দুই নেতার সমর্থকদের মাঝে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সম্মেলনে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় গ্রুপ শান্ত হয়।

এ ঘটনার পরে সম্মেলন সংক্ষিপ্ত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস হিরণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে মো. ইউনুচ শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।

হিরণ ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্নাসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বলেন, কোটালীপাড়া উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। আমি বক্তব্যে সিনিয়র নেতৃবৃন্দের কাছে এই মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে সম্মেলন দেয়ার দাবি জানিয়েছিলাম। আমার বক্তব্যের মাঝখানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিমো বেআইনি ভাবে বাঁধা প্রদান করে। ও একটা বেয়াদব। আমি ওর বহিষ্কার দাবি করছি।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিমো বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন অসাংগঠনিক বক্তব্য দিয়েছেন। বর্তমানে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি নেই। উপজেলা কমিটি ভাঙ্গার ক্ষমতা একমাত্র জেলা কমিটিই রাখে। চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন অসাংগঠনিকভাবে বক্তব্য দেয়ায় আমি তার প্রতিবাদ করেছি।

এ ব্যাপারে জানার জন্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ছাত্রলীগ যে ঘটনা ঘটিয়েছে তাহা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে আমরা জরুরি সভা ডেকে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবো। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa