Advertisement

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত রয়েছেন আরও সাতজন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩), সুমন (২৮), সিরাজুল ইসলাম (৪০) ও অজ্ঞাত একজন (৪০)।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মিজান নামে এক শ্রমিক নিহত ও ১১ শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান।

গুরুতর আহত নয়জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজ্ঞাত একজন (৪০) মারা যান। দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সিরাজুল মোল্লা (৩০) নামে একজনের মৃত্যু হয়।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিমুল ইসলাম জানিয়েছেন, মৃত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.