
নিখোঁজ শাহিনার বড় ছেলে সাহাপরান জানান আমার মা নদীতে ছোট ভাইকে নিয়ে কাপড় ধুইতে আসেন, পড়ে দোয়া কাপড় নিয়ে ছোট ভাই বাড়িতে চলে আসেন, মা গোসল করে বাড়িতে আসার কথা বলে পানিতে নামলে আর খুঁজে পাওয়া যায় না। এলাকার স্থানীয় লোকজন জানায় তারা খবর পেয়ে নদীতে আসেন, পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে নদীতে জাল নিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাথে খোঁজাখুঁজি করেন।
গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দীর্ঘসময় ধরে চেষ্টা করেও নিখোঁজ প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করতে পারেনি। গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সাইদুর খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জাল টেনে এবং ডুব দিয়ে এবং স্থানীয় লোকজন দের নিয়ে খোঁজাখুঁজি করেছি। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ঢাকা থেকে উদ্ধারকারী দলের সদস্যরা রওনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



