Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের শহরের প্রবাসী স্ত্রীর গোসলের দৃশ্য এক বখাটে দেখে ফেলায় অভিমানে আত্মহ’ত্যা করেছেন এক গৃহবধূ। এই ঘটনার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার টামটা উত্তর ইউপি’র উয়ারুক গ্রামের ঈদগাঁও (পাটোয়ারী) বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ ঘটনার দিন ঘরের পাশে গোসলখানায় গোসল করতে যান। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হাসান তার শরীরের স্পর্শকাতর অঙ্গ উঁকি মেরে দেখতে থাকে। বিষয়টি সুখী টের পেয়ে নিজেকে গুটিয়ে নিয়ে ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে। এর কিছু সময় যেতে না যেতেই হাসান স্থানীয় বখাটেদের মাঝে বিষয়টি ছড়িয়ে দেয়। ওই সংবাদ সুখীর কানে আসতে সে প্রবাসী স্বামী রনিকে দুষ্ট হাসানের উঁকি মেরে গোসলের দৃশ্য দেখে ফেলার কথা সরল বিশ্বাসে অবহিত করেন। ওই কথা মুঠোফোনে জেনে স্বামী রনি চটে গিয়ে স্ত্রীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন। পরে রনি বিষয়টি তার শাশুড়িকে অবহিত করেন।

এদিকে বিষয়টি জেনে পারুল বেগম দ্রুত বাড়িতে ছুটে আসেন। এসে দেখতে পান তার ঘরের আড়ার সাথে সুখী ফাঁস দিয়ে ঝুলে আছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃ’ত ঘোষণা করেন।

অভিযোগ সূত্র জানায়, গত তিনবছর আগে ওই বাড়ির মৃ’ত ইউসুফ পাটোয়ারীর পুত্র তৌকির আহমেদ রনি (৩০) একই ইউপি’র রাঢ়া গ্রামের মশিউর রহমানের মেয়ে জান্নাতুল নাঈম সুখীকে (২২) বিয়ে করেন। বিয়ের আগে রনি ও সুখী নিজেদের মধ্যে জানাশোনা শেষে পারিবারিক সম্মতিতে বিয়ের কাজ সুসম্পন্ন করেন এবং বিয়ের পরও তিনি চাঁদপুর সরকারি কলেজে লেখাপড়া চালিয়ে আসছিলেন। ওই থেকে পরিবারটি সুখে-শান্তিতে দিনাতিপাত করছিল। বিয়ের ১ মাসের মাথায় স্বামী রনি জীবিকার প্রয়োজনে সৌদি আরবে পাড়ি জমান। এদিকে একই বাড়ির হারুন পাটোয়ারীর পুত্র মো. হাসান (২২) এর কু-দৃষ্টি পড়ে সুখীর দিকে।

এ সংবাদ পেয়ে শাহরাস্তি থানার এসআই মোজাম্মেল জান্নাতের ম’রদেহ উদ্ধার করে, চাঁদপুর ম’র্গে ময়নাতদন্ত শেষে ঈদের দিন বাদ আসর সুখীর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.