Advertisement
জুমবাংলা ডেস্ক : গ্রামের মানুষের ওপর প্রতিশোধ নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপসহ আশপাশ বাড়িঘরের পাঁচটি নলকূপে বিষ ঢেলে দিলেন এক ক্ষুব্ধ নারী। এতে গ্রামের সেই পাঁচ নলকূপের পানি পান থেকে বিরত রয়েছেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শাখাইতি গ্রামের ইউপি সদস্য সুমন মুন্সি বলেন, গ্রামের প্রবাসী অহেদ মিয়ার স্ত্রী আনেছা বেগম ও তার ছেলে জীবন মিয়া শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নলকূপ ও গ্রামের নজরুল মিয়ার বাড়ি, শামসু মিয়ার বাড়ি, রমিজ মিয়ার বাড়ি ও রিপন মিয়ার বাড়ির নলকূপে বিষ ঢেলে দেয়। এসময় নজরুল মিয়ার স্ত্রী নলকূপে বিষ ঢালার দৃশ্য দেখে চিৎকার করলে গ্রামবাসী বিষসহ মা ও ছেলেকে আটক করে পুলিশে সর্পদ করে।

পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের লোকদের ওপর প্রতিশোধ নিতেই আনেছা বেগম নামে ওই নারী এ কাজ করে থাকতে পারেন। কারণ হিসেবে ইউপি চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে এই নারী নিজের বসতঘরে মাটি দিয়ে কবর বানিয়ে সেটাকে গায়েবি কবর প্রচার করে লোকসমাগম করেন। অনেকে সেই কবরে মোমবাতি, নগদ টাকা ফেলে সেজদা দিতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে গ্রামের লোকদের সহায়তায় সেই কথিত অলৌকিক কবর ভেঙে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক বলেন, আমি করোনা ডিউটিতে সেইসময় পানিশ্বর বাজার এলাকায় ছিলাম। ইউপি চেয়ারম্যান ও মেম্বারের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি গ্রামের লোকজন ওই মহিলাকে আটকে রেখেছে। গ্রামের লোকদের দাবি, এই মহিলা পাঁচটি নলকূপে বিষ দিয়েছে। আমি নলকূপগুলো থেকে বিষের গন্ধ পেয়েছি। করোনা পরিস্থিতি ও নানা কারণে সেই মহিলাকে থানায় আনিনি।

এ বিষয়ে থানায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না? জানতে চাইলে, জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, লিখিত কিছু করা হয়নি, তবে থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে অবগত আছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.