আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রের ৫০ কোটি ডলারের বেশি পরিমাণ আর্থিক ক্ষতির দায়ে বুধবার (১৭ মে) ইন্দোনেশিয়ার যোগাযোগমন্ত্রী জনি জি প্লেটকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। জনি জি প্লেট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর নেতৃত্বাধীন প্রশাসনের পঞ্চম মন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো। এর আগে সবশেষ ২০২১ সালে উইদোদোর প্রশাসনের সামাজিক কর্মকাণ্ডবিষয়ক মন্ত্রী ও মৎস্যসম্পদমন্ত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছিলো।
ইন্দোনেশিয়ার যোগাযোগমন্ত্রী জনি জি প্লেট

Advertisement

ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, হাজারো যোগাযোগ টাওয়ার নির্মাণ বাবদ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জনিকে গ্রেফতার করা হয়েছে। এ দুর্নীতির ঘটনায় রাষ্ট্রের ৮ লাখ কোটি ইন্দোনেশীয় রুপিয়া (৫৪ কোটি ৪০ লাখ ডলার) পরিমাণ ক্ষতি হয়েছে।

ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তা কুন্তাদি বলেন, এ খাতে দেওয়া বরাদ্দের ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জনিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ক্ষেত্রে মন্ত্রীর অপরাধ ঠিক কী ছিল, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্ত্রীর আইনজীবীর বক্তব্য জানতে পারেনি রয়টার্স।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত বছর দুর্নীতির ধারণা সূচকে ইন্দোনেশিয়ার স্কোর চার পয়েন্ট কমেছে। ১৮০টি দেশের মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থান ১১০। সূত্র: রয়টার্স

মুখরোচক ভারতীয় যেসব খাবার অন্য দেশে একেবারে নিষিদ্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.