alop

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় যাচ্ছেন, একটি পূজা মণ্ডপ উদ্বোধনের কথাও রয়েছে তার। বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডাও যাচ্ছেন পশ্চিমবঙ্গ সফরে।

এভাবে কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতারা ঘনঘন কলকাতা এসে রাজ্যের উৎসবের আমেজ নষ্ট করার চক্রান্ত করছে-এমনটাই মনে করছেন তৃণমূল নেতা মদন মিত্র।

বুধবার তিনি দাবি করেন, কেন্দ্র সরকার রাজ্যের দুর্গাপূজার পরিবেশকে জাতীয় নাগরিক তালিকা তথা এনআরসি ইস্যু উত্থাপন করে নষ্ট করতে চায়।

মদন বলেন, “আমি মনে করি এনআরসি-র বিষয়টি তুলে ধরে পূজার পরিবেশ দূষিত করতে এবং বিরোধী দলগুলোকে ভেঙে ফেলার জন্য বিজেপি নেতা অমিত শাহ ও নাড্ডা পশ্চিমবঙ্গের মানুষকে তাদের কথা শোনাতে আসছেন।”

আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি এখানে এলেও আমি অবাক হবো না! তবে আমি আত্মবিশ্বাসী এবং আমি বলছি যে এটা পশ্চিম বাংলা এবং এখানে এসব করা এত সহজ হবে না এবং বাংলায় এনআরসি বাস্তবায়ন কার্যত অবাস্তব।”

মদন মিত্র এনআরসি ইস্যুতে বলেন, “আমরা তো এনআরসির কারণে ঘটে চলা মৃত্যুর সংখ্যা বন্ধ করতে পারি না, কারণ এর জন্য কেবলমাত্র বিজেপিই দায়ী।”

তার দাবি, আলীপুর আদালতে এনআরসি সম্পর্কিত প্রায় ৩৫০ টি হলফনামা দাখিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বলেছেন, তার রাজ্যে  এনআরসি করতে দেওয়া হবে না এবং এখানকার প্রত্যেক মানুষই ‘লড়াইয়ের জন্য প্রস্তুত’। এই কথা উল্লেখ করে মদন প্রশ্ন তোলেন, “কেন তারা (বিজেপি) জনগণকে আতঙ্কিত হতে বাধ্য করছে?”

১ অক্টোবর কলকাতায় নাগরিক সম্মেলনে ভাষণ দিতে আসছেন অমিত শাহ। এর আগে শুক্রবার জনসভা করবেন নাড্ডা। দুজনই এনআরসি ও কাশ্মীর প্রসঙ্গে বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.