
তিহার জেলের একজন কারা-কর্মকর্তা জানান, ১ ফেব্রুয়ারি যখন ফাঁসির তারিখ নির্ধারিত হয়েছিল, তখনই পবন গুপ্ত ও মুকেশ সিং তাদের নিজেদের পরিবারের সাথে শেষ সাক্ষাৎ করেছিল। বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের সাথে তাদের পরিবারের শেষ সাক্ষাৎ বাকি রয়েছে। তবে সাক্ষাতের চিঠি চার অভিযুক্তকেই পৃথকভাবে পাঠানো হয়েছে।
এর আগে বিনয় শর্মার আইনজীবী এপি সিং তার মক্কেলকে মানসিকভাবে অসুস্থ দাবি করে আদালতে আবেদন করেছিলেন। পাশাপাশি, বিনয়ের স্কিৎজোফ্রেনিয়া ও মানসিক অসুস্থতার চিকিৎসা করানোর আবেদন করেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, বিনয় শর্মার মেডিকেল রেকর্ডে মানসিক অস্থিতিশীলতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



