
করোনা মহামারীর মধ্যে সবার সুরক্ষার স্বার্থে আসন্ন রমজানে মসজিদে না গিয়ে ঘরে বসে তারাবি নামাজ পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি ও তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি।
এক বিবৃতিতে মাওলানা সাদ এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মসজিদে তারাবি নামাজ আদায় করা সম্ভব না হলে এই নামাজ ঘরে বসেই করা যাবে। এছাড়া অনেকজনকে একসাথে না হওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।
বিভিন্ন দেশের সরকার করোনাভাইরাস রুখতে যেসব বিধিনিষেধ দিয়েছে, সেগুলোও মেনে চলতে আহ্বান জানিয়েছেন মাওলানা সাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



