
Advertisement
প্লাবিত হয়েছে ভোলার ঢালচর ইউনিয়ন। তারপরও নানা অজুহাতে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না অনেকে। বৈরি আবহাওয়া বিরাজ করছে বরগুনা, বরিশাল, বাগেরহাটসহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকা বেশিরভাগ জেলায়। দুর্গতদের আশ্রয়কেন্দ্রে জড়ো করতে মাইকে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। এদিকে, বরগুনায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মো. শহীদ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতে সদরের পরিরখাল গ্রাম এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



