
বিষয়টি নিশ্চিত করে সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটন বলেন, নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি মোটর সাইকেল যোগে শহরে শশুড়বাড়ী যাওয়ার পথে সিডিএ এক নম্বর এলাকায় একটি লরীর ধাক্কায় গুরুত্ব আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে সড়ক দূর্ঘটনায় আওয়ামীলীগ নেতা নিহতের ঘটনায় শোক জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



