জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড বন্দরটিলা এলাকায় একটি যাত্রীবাহী রিকশাকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে শিশুসহ পিতার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর এক পুত্র এবং তার মা ও রিকশা চালক আহত হয়।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কেনাকাটা করতে পতেঙ্গা স্টিল মিল থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশায় ইপিজেডস্থ বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। তাদের রিকশাটি বন্দরটিলায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং তিনজন আহত হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



