Advertisement
ওমর ফারুক হিমেল: সেবার জন্যই চিকিৎসা পেশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। কারণ মানুষ যখন রোগ-শোকে ভোগে তখন সবার আগে প্রয়োজন হয় চিকিৎসকের। আবার একজন চিকিৎসক যেমন সামাজিক মর্যাদা ও সম্মান বেশি পান তেমনি এই পেশায় আয়ের সুযোগও তুলনামূলক অনেক বেশি। এটা বর্তমান বাস্তবতা।

কথা হচ্ছে হার্ট, কিডনি, লিভার, বাতজ্বর, শ্বাসকষ্ট, রক্তের কোনো রোগ, এসিডিটি, চর্মরোগ, অ্যালার্জি, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ক্যানসার ইত্যাদি সমস্যায় যারা আক্রান্ত আছেন তাদের দাঁতের চিকিৎসা থেকে ভয়াবহ জটিলতা হতে পারে। দাঁতের বিষয়ে একজন বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী চিকিৎসক পর্যাপ্ত জ্ঞান রাখেন। এছাড়া দাঁত তুলতে গিয়ে অন্য দাঁত ভাঙা, চোয়ালের হাড় ভাঙা, সাইনাস উন্মুক্ত হওয়া, নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা জটিলতা চোখে পড়ে। ফিলিংয়ের ক্ষেত্রে মজ্জা রক্ষা বিষয়ে ধারণা না থাকলে মজ্জা ক্ষতিগ্রস্ত হতে পারে, রুট ক্যানেল চিকিৎসার ক্ষেত্রে কোন দাঁতের কটা রুট বা স্বাভাবিক অবস্থার বাইরে ক্যানেলের সংখ্যা বা অবস্থান, ইনস্ট্রুমেন্ট ভেঙে গেলে ব্যবস্থা, কৃত্রিম দাঁত সংযোজনে কামড় না মেলা বা অমসৃণ অংশ থেকে ক্যানসার ও নানা বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকলে চিকিৎসা কখনোই সফল হবে না। সঠিক জ্ঞানের অভাবে আরও ইমার্জেন্সি অবস্থার তৈরি হতে পারে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না জানলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দন্ত রোগীরা খোঁজে বিশ্বস্থ দন্ত চিকিৎসক।

সরজমিনে দেখা যায়, চট্টগ্রামের আমান বাজারে শাইনিং স্মাইল নামের প্রতিষ্ঠানটিতে প্রচুর রোগীর ভিড়। ডা. সাইফুল ইসলাম ফিরোজ খান ও ডা. তহুরা জান্নাতের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত।

কথা প্রসঙ্গে একজন দন্ত রোগী জানালেন, আমাদের পরিবারের অনেকেই এখানে দন্ত চিকিৎসা করেছেন। দন্ত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম রোগীদেরকে সময় দিয়ে, আন্তরিকভাবে এবং যত্ন সহকারে দাঁতের চিকিৎসা করেন। আমাদের অনেক আত্নীয় স্বজন এইখানেই চিকিৎসা নিয়েছেন। দন্ত চিকিৎসা প্রায়োগিকভাবে রপ্ত করতে হয়। জানতে হয় বিস্তর। সবকিছু ছাপিয়ে দন্ত চিকিৎসকের উত্তম ব্যবহার, সঠিক দন্ত রোগ নির্ণয় এবং তার সঠিক চিকিৎসা প্রয়োগ হয়ে উঠে গুরুত্বপূর্ণ।

অনেক চিকিৎসক আছেন যাদের কোনো আবেগ ও হৃদয়ের ভাবাবেগ থাকে না। এ যেন রোবটিক ফাঁপা, নিষ্প্রাণ চিকিৎসার জন্য চিকিৎসা করা। এ রকম চিকিৎসকদের সাধারণ মানুষ মোটেই পছন্দ করেন না। দাঁতের চিকিৎসা করতে হয় দাঁতের ধরন বুঝে।

চট্টগ্রামে একজন একজন হৃদয়বান দন্ত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ফিরোজ খান। তিনি চট্টগ্রামের চিকনদন্ডী এলাকার মোহাম্মদ ইসহাক ও সেলিনা আকতারের কনিষ্ঠ পুত্র।

দুবাই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান বলেন, ‘আমার পরিবারের লোকজন সবসময় ডা. সাইফুল ইসলাম ফিরোজ খানের কাছে দন্ত চিকিৎসা করান। তার চিকিৎসা পদ্ধতি, সুন্দর ব্যবহারে আমার পরিবারের সবাই সন্তুষ্ট।’

কদলখানবাড়ির মেয়ে শাহেদা নাসরীন বলেন, ‘ডা. সাইফুল ইসলাম ব্যক্তিগতভাবে পরোপকারী। তিনি দন্ত চিকিৎসায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমার অনেক স্বজনের দন্ত চিকিৎসা তিনি করেছেন। সকলের কাছে উনার প্রাণখোলা প্রশংসা শুনেছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.