Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক চমকে ভরা ইউরোপের অভিনব মিনিয়েচার মিউজিয়ম
আন্তর্জাতিক

চমকে ভরা ইউরোপের অভিনব মিনিয়েচার মিউজিয়ম

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 20, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের এক শিল্পী বেশ কিছু বাস্তব দৃশ্যের প্রায় হুবহু ক্ষুদ্র সংস্করণ তৈরি করে দর্শকদের বিস্মিত করে চলেছেন৷ এমনকি এমন শিল্পকর্ম নিয়ে আস্ত একটা মিউজিয়াম তৈরি করেছেন তিনি৷ এক একটি দৃশ্য তৈরি করতে এক বছরও সময় লেগে যায়৷ খবর ডয়চে ভেলে’র।

ফ্রান্সের রাজধানী প্যারিসে মাক্সিম রেস্তোরাঁ বিশ্ববিখ্যাত৷ কিন্তু সেখানে টেবিল প্রস্তুত থাকা সত্ত্বেও কোনো পরিচারক বা গ্রাহক চোখে পড়ছে না কেন? কারণ এই রেস্তোরাঁ আসলে ডান ওলমানের তৈরি মিনিয়েচার বা ক্ষুদ্র সংস্করণ৷ এক বছর ধরে হাতে করে তিনি সেটি তৈরি করেছেন৷ ওলমান মনে করিয়ে দেন, ‘‘বহু শতাব্দী ধরে মিনিয়েচার সংস্করণ তৈরির ঐতিহ্য চলে আসছে৷ এমনকি মিশরের পিরামিডেরও এমন সংস্করণ ছিল৷ সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতেও তথাকথিত মিনিয়েচার পেন্টিং-এর মাধ্যমে দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটিয়ে তোলা হতো৷ এই শিল্পশাখা আসলে জীবনেরই প্রতিফলন৷ এক ধরনের পেন্টিং হলেও সেটি ত্রিমাত্রিক৷”

এককালে কাঠের মিস্ত্রি ও ইন্টিরিয়র ডেকরেটর হিসেবে কাজ করলেও গত শতাব্দীর আশির দশকে তিনি থিয়েটার ও অপেরার জন্য মঞ্চসজ্জা তৈরির কাজ শুরু করেন৷ সেই লক্ষ্যে তাঁকে ছোট আকারের মডেল তৈরি করতে হতো৷ সেই কাজ থেকে প্রেরণা পেয়ে তিনি প্রায় ৩৫ বছর ধরে মিনিয়েচার তৈরি করে চলেছেন৷

লোকচক্ষুর আড়ালে ডান ওলমান নিত্যনতুন সৃষ্টির কাজে মেতে থাকেন৷ নিখুঁত পরিমাপ বজায় রেখে মিনিয়েচার সৃষ্টি করতে তাঁকে বেশ কয়েক মাস ধরে কঠিন পরিশ্রম করতে হয়৷ তাঁর প্রত্যেকটি সৃষ্টি আসল দৃশ্যের হুবহু নকল৷ সব বৈশিষ্ট্য নথিভুক্ত করে তিনি ১২ গুণ ছোট সংস্করণ তৈরি করেন৷ সেই কাজে পরিশ্রম সম্পর্কে ডান বলেন, ‘‘কখনো শুধু চেয়ার তৈরি করতেই আমার এক মাস সময় লেগে যায়৷ প্রায়ই নতুন করে অনেক কিছু করতে হয়৷ তবে চাপ সত্ত্বেও বেশ সন্তুষ্টি পাওয়া যায়৷ অনেক ধৈর্য্যের প্রয়োজন হয়৷ কিছুটা সাহস সম্বল করে লেগে থাকতে হয়৷ শেষ পর্যন্ত কাজ হয়ে গেলে মন আনন্দে ভরে যায়৷ কখনো কাজ শেষ করতে এক বছরও সময় লাগে৷”

২০০৫ সালে ডান ওলমান লিয়ঁ শহরের পুরানো অংশে নিজের মিনিয়েচার মিউজিয়াম খোলেন৷ ১৯৮৯ সালে তিনি প্রথমবার নিজের শিল্পকর্ম ভরা তিনটি ট্রাকে করে সেখানে এসেছিলেন৷ দুই সপ্তাহের প্রদর্শনীতে যোগ দিতে এসে ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহরের প্রেমে পড়ে যান তিনি৷ ডান বলেন, ‘‘সারা বছর ধরে আমার লিঁয় শহরের পুরানো অংশে থাকার সৌভাগ্য হয়৷ মধ্যযুগীয় এই এলাকা সত্যি অসাধারণ৷ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় সেটি স্থান পেয়েছে৷ চোখে দেখলেই বোঝা যায় কত সুন্দর৷ অনেকটা মিনিয়েচারের মতো৷”

প্রায় দুই হাজার বর্গ মিটার জায়গা জুড়ে দর্শকরা ইউরোপের অনেক মিনিয়েচার শিল্পীর তৈরি একশোটিরও বেশি দৃশ্য উপভোগ করতে পারেন৷ তবে বেশিরভাগ শিল্পকর্ম স্বয়ং ডান ওলমানের তৈরি৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

জুন 10, 2026
পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

জুন 10, 2026
হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

জুন 10, 2026
Latest News
সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa