Advertisement

জুমবাংলা ডেস্ক : চরিত্রহীন অপবাদ দিয়ে গ্রাম্য সালিশি বৈঠকে এক স্কুলছাত্রী ও তার তিন বন্ধুকে জরিমানা করেন স্থানীয় প্রভাবশালী মহল। মানিকগঞ্জ জেলার হরিরামপুরে এই ঘটনা ঘটেছে। জরিমানার টাকা না দেওয়ায় মারধর করা হয় ওই ছাত্রীসহ তার পরিবারের লোকজনকে। নির্যাতন ও মিথ্যা অপবাদ সইতে না পেরে টয়লেট ক্লিনার (হারপিক) খেয়ে আত্মহ’ত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী। উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলার এজহার ও পরিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী হরিরামপুর উপজেলার পিয়াজচর গ্রামে তার নানার বাড়ি থেকে স্থানীয় উচ্চ বিদ্যলয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেন। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রতিবেশি রানা, হৃদয়, সজিব, কালাম, আসিফ ও রাকিবসহ কয়েকজন বখাটে তাকে উত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে বখাটেরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, গত ১৮ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টার দিকে স্কুলছাত্রীর তিন বন্ধু তার নানার বাড়িতে বেড়াতে আসে। সে বন্ধুদের ঘরে নিয়ে আপ্যায়ন করছিল। এ সময় বখাটে রানা, হৃদয়, সজিব, কালাম, আসিফ ও রাকিব বাইরে থেকে ঘরের তালা ঝুলিয়ে দিয়ে এলাকার মাতবর ও প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে ডেকে আনেন। এ সময় স্কুলছাত্রীকে চরিত্রহীন অপবাদ দিয়ে রাতেই সালিশি বৈঠক বসানো হয়।

হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আমীনুর রহমান জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে স্কুলছাত্রীর বাবা। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও তারাসহ সব আসামি এখন আদালত থেকে জামিনে আছেন। ঘটনাটির সত্যতা সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান এই পুলিশ অফিসার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.