Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চলতি মাসেই চট্টগ্রাম-কলকাতা বন্দরে ট্রান্সশিপমেন্ট শুরু
জাতীয়

চলতি মাসেই চট্টগ্রাম-কলকাতা বন্দরে ট্রান্সশিপমেন্ট শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 7, 2020Updated:জানুয়ারি 7, 20202 Mins Read
চলতি মাসেই চট্টগ্রাম-কলকাতা বন্দরে ট্রান্সশিপমেন্ট শুরু
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্টের (পণ্য স্থানান্তর) জন্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। তিনি বলেছেন, চলতি মাসেই চট্টগ্রাম বন্দর দিয়ে কলকাতায় পরীক্ষামূলক পণ্য ট্রান্সশিপমেন্ট শুরু হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা ও অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জুলফিকার আজিজ বলেন, ‘ট্রান্সশিপমেন্টের জন্য বন্দরের পক্ষ থেকে আমরা প্রস্তুত। এটা নিয়ে এরই মধ্যে চুক্তি হয়েছে। চুক্তির পর এ নিয়ে নির্দেশনাও এসেছে। জানুয়ারি মাসে চট্টগ্রাম ও কলকাতা বন্দরের মধ্যে দুটি ট্রায়াল রান হবে। এটা মূলত ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা দেখার জন্য। বন্দরে শুধু পণ্য জমা হবে। তারপর ট্রাকে করে সেটা চলে যাবে গম্তব্যে। আমরা শুধু ট্রায়াল রানের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

চট্টগ্রাম বন্দরের অগ্রগতির তথ্য তুলে ধরে বন্দর চেয়ারম্যান জানান, ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামা হয়েছিল ২৯ লাখ ৩ হাজার। ২০১৯ সালে হয়েছে ৩০ লাশ ৮৮ হাজার। প্রবৃদ্ধি প্রায় ৬ দশমিক ৩৪ শতাংশ। কনটেইনার হ্যান্ডলিংয়ে ৩০ লাখের রেকর্ড অতিক্রম করেছে চট্টগ্রাম বন্দর। ২০১৯ সালে পণ্য উঠানামা হয়েছে ১০ কোটি ৩০ লাখ টন। প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ। ২০১৮ সালে জাহাজ এসেছিল ৩ হাজার ৭৪৭টি। ২০১৯ সালে এসেছে ৩ হাজার ৮০৭টি।

তিনি আরও জানান, লয়েডস লিস্টের জরিপ অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি কনটেইনারবাহী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৪। ২০০৯ সালে ছিল ৯৮তম। ২০২০ সালে যেটি প্রকাশ হবে সেখানে চট্টগ্রাম বন্দর আরও এগোবে।

বে-টার্মিনালে ২০২৫ সালের মধ্যে দেড় হাজার মিটার দৈর্ঘ্যের মাল্টিপারপাস টার্মিনাল এবং ১২২৫ ও ৮৩০ মিটার দৈর্ঘ্যের ২টি কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, এতে জোয়ারের সময় বর্তমানের চেয়ে বেশি ড্রাফটের জাহাজ ভেড়ানো যাবে।

নির্মাণাধীন পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) মুজিববর্ষে চালুর আশ্বাস ব্যক্ত করে বন্দর চেয়ারম্যান বলেন, এ টার্মিনালের ৫২ শতাংশ কাজ শেষ হয়েছে। মুজিববর্ষে অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে। এতে ৬০০ মিটার জেটিতে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ১০ মিটার ড্রাফটের ৩টি কনটেইনার জাহাজ ও ২২০ মিটার লম্বা তেলবাহী জাহাজ ভেড়ানো যাবে। ব্যাকআপ ইয়ার্ড থাকবে ১৬ একর এবং কনটেইনার ধারণক্ষমতা সাড়ে ৪ হাজার।

বিভিন্ন ইয়ার্ডের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১০৪টি নতুন ইক্যুইপমেন্ট কিনছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য জাফর আলম, কমডোর এম শফিউল বারী, ক্যাপ্টেন এম মহিদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026
অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

জুন 21, 2026
প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুন 21, 2026

Latest News

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa