Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 2, 2021Updated:নভেম্বর 2, 20211 Min Read
চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। নভেম্বর মাসের শেষদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। খবর পার্সটুডে’র।

নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চাগানি এ খবর জানিয়ে বলেছেন, আব্দুল্লাহিয়ানের আসন্ন ভারত সফরের কর্মসূচি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনার ইঙ্গিত বহন করছে। ভারতের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মেনে চলবে না বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার বন্দরের উন্নয়নে ভারতের অংশগ্রহণ প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, ভারত চবাহার বন্দরকে আফগানিস্তান, মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপে প্রবেশের ‘সোনালী দ্বার’ বলে দাবি করে আসলেও বন্দরটির উন্নয়নে ভারতের পক্ষ থেকে ‘যথেষ্ট পদক্ষেপ’ নিতে দেখা যাচ্ছে না।

চবাহার বন্দরের একটি অংশের উন্নয়নের জন্য ভারত ইরানের সঙ্গে চুক্তি সই করেছে। ভারত এই বন্দর ব্যবহার করে ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মধ্য এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানি করতে চায়।

চাগানি বলেন, কাগজে-কলমে আমেরিকা এখনও চবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু যেকোনো সময় এই বন্দরও নিষেধাজ্ঞার আওতায় চলে আসতে পারে ভেবে ভারত শঙ্কিত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের আসন্ন ভারত সফরে এ সংক্রান্ত অচলাবস্থার অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa