Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চলতি শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছে
আন্তর্জাতিক জাতীয় শিক্ষা

চলতি শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছে

By Mohammad Al AminNovember 17, 20202 Mins Read

চলতি শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছে

Advertisement

জুমবাংলা ডেস্ক: ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছে। গত বছরের তুলনায় এই হার ৭.১% বেশি। আর ২০০৯ সালের তুলনায় তিন গুণ বেশি। খবর: বিবিসি বাংলার।

এ বছর মোট ৮ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৮ হাজার ২৪৯ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস।

২০২০ ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ নামে মার্কিন পররাষ্ট্র বিভাগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এবং অলাভজনক প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন-আইআইএ’র যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। তবে শিক্ষার্থী পাঠানোর বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে গেছে তাদের মধ্যে স্নাতক পর্যায়ে ৫ হাজার ৭৮৭জন শিক্ষার্থী রয়েছে। যা ২০১৮/১৯ শিক্ষাবর্ষের তুলনায় ৯.৬% বেশি। আর এর ফলে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ ৯ম থেকে ৮ম অবস্থানে এগিয়েছে।

যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে ৭৫% শিক্ষার্থী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে পড়াশুনা করছে। ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয় পড়াশুনা করছে ৭ ভাগের বেশি শিক্ষার্থী। আর ৬ ভাগ শিক্ষার্থী সামাজিক বিজ্ঞান বিভাগে পড়ছেন।

প্রায় ১৩০০ শিক্ষার্থী পড়াশুনার অংশ হিসেবে কর্ম-প্রশিক্ষণ বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং-য়ে অংশ নিয়েছেন। যা মোট বাংলাদেশি শিক্ষার্থীর ১৪ভাগ।

এই প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিদেশী শিক্ষার্থীদের প্রথম পছন্দের গন্তব্য। ২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশটিতে ১০ লাখের বেশি বিদেশী শিক্ষার্থী পড়াশুনা করতে গেছে।

এই শিক্ষাবর্ষে আগের তুলনায় বিদেশী শিক্ষার্থীদের হার ১.৮% কমলেও দেশটির মোট শিক্ষার্থীর ৫.৫% বিদেশী শিক্ষার্থী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa