Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চসিক নির্বাচন : ১৬ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ শুরু
জাতীয় বিভাগীয় সংবাদ

চসিক নির্বাচন : ১৬ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 18, 2021Updated:জানুয়ারি 18, 20215 Mins Read

চসিক নির্বাচন : ১৬ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৬ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি আজ সোমবার থেকে শুরু হয়েছে। নগরীর নয়টি কেন্দ্রে পাঁচ দিন এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ‘নির্বাচনে ৭৩৫ ভোটকেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। ইভিএমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে ছয়দিনে প্রশিক্ষণ দেওয়া হবে ১৬ হাজার ১৬৩ কর্মকর্তাকে। ইভিএমে ভোট গ্রহণের জন্য সাড়ে ১১ হাজার ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি বুথে দ’ুটি করে ইভিএম থাকবে।’

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ৪১ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ জন্য ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৭৩৫ টি এবং ভোটকক্ষ ৪ হাজার ৮৮৬টি।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আজ থেকে দু’দিন (১৮ ও ১৯ জানুয়ারি) হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এখানে সংরক্ষিত ৩ নং (সাধারণ ৭ ও ৮ নং) ওয়ার্ডের ৫৩৭ জন প্রিসাইডিং ও ৯৩২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের অধীনে থাকবে ৬৭ ভোট কেন্দ্র ও ৪৪৪ টি ভোট কক্ষ। এ ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর। একই সময়ে (১৮ ও ১৯ জানুয়ারি) আকবরশাহ পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা) এবং সিডিএ পাবলিক স্কুল কেন্দ্রে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩৯৬ জন প্রিসাইডিং ও সহকারী এবং ৬৯৩ জন পোলিং অফিসার। এখানে সংরক্ষিত ৬ নং (সাধারণ ১৭, ১৮ ও ১৯ নং) ওয়ার্ডের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে। এতে ৪৭ ভোট কেন্দ্র ও ৩৩০টি ভোট কক্ষের দায়িত্বের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন চান্দগাঁও থানা নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসাইন। পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সংরক্ষিত ১০ নং ওয়ার্ড (সাধারণ ১১, ২৫ ও ২৬ নং) ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে ৪৮ ভোট কেন্দ্রের ৩৪৩টি ভোট কক্ষের জন্য ৪১১ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৭২০ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা) কেন্দ্রে সংরক্ষিত ১২ নং ওয়ার্ড (সাধারণ ২৭, ৩৭ ও ৩৮ নং) ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এখানে ৬০ ভোট কেন্দ্রের ৪২০ টি ভোটকক্ষের জন্য ৫০৪ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৮৮২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নিচ্ছেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

২০ ও ২১ জানুয়ারি পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ, আগ্রাবাদের মোগলটুলী খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে সংরক্ষিত ৪ নং ওয়ার্ড (সাধারণ ৯, ১০ ও ১৩ নং) ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে ৬২ ভোট কেন্দ্রের ৩৯০ ভোট কক্ষের জন্য ৪৭৫ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৮১৯ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক-১ কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ। কাজেম আলী স্কুল এন্ড কলেজে সংরক্ষিত ৭ নং ওয়ার্ড (সাধারণ ১৬, ২০ ও ৩২ নং) ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে। এতে ৩৮ ভোটকেন্দ্রের ২০০ টি ভোট কক্ষের জন্য ২৫০ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৪২০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে। এই ওয়ার্ডগুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। একই কেন্দ্রে পৃথকভাবে সংরক্ষিত ৮ নং (সাধারণ ২২, ৩০ ও ৩১ নং) ওয়ার্ড কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ৩৩ ভোটকেন্দ্রের ২০১ ভোট কক্ষের জন্য ২৪৬ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৪২২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এ ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম। একইদিন সংরক্ষিত ১৪ (সাধারণ ৩৯, ৪০ ও ৪১ নং) ওয়ার্ড কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ৭২ ভোটকেন্দ্রের ৫১৬ ভোটকক্ষের দায়িত্ব পালনের জন্য ৬১৬ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ১০৮৫ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এ ওয়ার্ডগুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কক্সবাজার সদরের নির্বাচনী কর্মকর্তা শিমুল শর্মা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংরক্ষিত ৫ নং (সাধারণ ১৪, ১৫ ও ২১ নং) ওয়ার্ডের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ৪৫ ভোট কেন্দ্রের ২৯৮ ভোট কক্ষের ৩৬০ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৬২৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কোতোয়ালী থানা নির্বাচন অফিসার তানজিদা ইয়াসমিন।

২২ ও ২৩ জানুয়ারি পাঁচ কেন্দ্রে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে সংরক্ষিত ১ নং (সাধারণ ১, ২ ও ৩ নং) ওয়ার্ড ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে। ৫৭ ভোট কেন্দ্রের ৪১২টি ভোট কক্ষের জন্য ৪৯২ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৮৬৫ জন পোলিং অফিসার এখানে প্রশিক্ষণে অংশ নেবেন। এ ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পাহাড়তলী থানা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঞা। সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে সংরক্ষিত ২ নং ওয়ার্ড (সাধারণ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৬৫ ভোট কেন্দ্রের ৪৫১টি ভোট কক্ষের দায়িত্ব পালনের জন্য ৫৪২ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৯৪৭ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান। আগ্রাবাদ মোগলটুলী খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ে সংরক্ষিত ৯ নং (সাধারণ ১২, ২৩ ও ২৪ নং) ওয়ার্ড ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ৬৯ ভোটকেন্দ্রের ৪৩৯ ভোটকক্ষের জন্য ৫৩৩ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৯২২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এ ওয়ার্ডগুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন-২ অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান।

আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা) কেন্দ্রে সংরক্ষিত ১১ নং (সাধারণ ২৮, ২৯ ও ৩৬ নং) ওয়ার্ড ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে। ৩৯ ভোট কেন্দ্রের ২৬১ ভোট কক্ষের দায়িত্ব পালনের জন্য ৩১৫ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৫৪৮ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেবেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বন্দর থানা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুন হাসান। জামালখান শাহওয়ালী উল্লাহ ইনস্টিটিউট কেন্দ্রে সংরক্ষিত ১৩ নং ওয়ার্ড (সাধারণ ৩, ৩৪ ও ৩৫ নং) ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৩৩ ভোট কেন্দ্রের ১৮১ ভোটকক্ষের ২২৫ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এবং ৩৮০ জন পোলিং অফিসার এখানে প্রশিক্ষণ নেবেন। এই ওয়ার্ড গুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সীতাকু- উপজেলা নির্বাচন অফিসার মো. বুলবুল আহম্মদ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa