Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে চা দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে। চা দিতে দেরি হওয়াতে চা দোকানদারকে ডেকে নিয়ে মারধোর করে দোকানও বন্ধ করে দেয় চেয়ারম্যানসহ তার লোকজনেরা।

সোমবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিষয়ে চা দোকানদার বিল্লাল হোসেন কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী চা দোকানদার বিল্লাল হোসেন বলেন, সোমবার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে ৪ কাপ চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়াতে আমাকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি লাথি ও গালে এলোপাথারী চর-থাপ্পর মারেন।

এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। চেয়ারম্যান ও তার ভাই আব্দুল খালেক প্রামানিকসহ তার বাহামভুক্ত লোকজন আমার দোকান বন্ধ করে দেয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন হুমকি দিয়ে বলে এ বাজারে তুই আর চা দোকানদারী করতে পারবি না।

এ ব্যাপারে কালিহাতী থানায় চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই খালেক অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মারধোর ও হুমকির ঘটনা অস্বীকার করে বলেন, আমার এলাকার ছেলে, আমার ঘরেই থাকে আমাকে চা দিবে না এ কারণে ধমক দিয়েছি। আমি চেয়ারম্যান হয়ে শাসন করতেই পারি।

কালিহাতী থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.