Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৯৯ হাজার পশু
জাতীয় বিভাগীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৯৯ হাজার পশু

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 14, 2020Updated:July 14, 20202 Mins Read
চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৯৯ হাজার পশু
ফাইল ছবি
Advertisement

নাসিম মাহমুদ, ইউএনবি: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৯৯ হাজার কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা আছে। খামার ও পারিবারিকভাবে এসব পশুকে প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, এ বছর কোরবানির পশুর সংকট হবে না। জেলায় এবারের ঈদুল আযহায় কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় ৯২ হাজার। অন্যদিকে পাঁচ উপজেলায় ছোট-বড় ও পরিবারিকভাবে মিলিয়ে ১২ হাজার ৬২৪টি খামারে ৯৮ হাজার ৭৬৯টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ষাঁড় ২৩ হাজার ৩৮৭টি, বলদ ১৭ হাজার ৫০২টি, গাভী ১৩ হাজার ৯৫২টি, মহিষ ৩ হাজার ৪০৬টি, ছাগল ২৯ হাজার ২৪৩টি এবং ভেড়া ও গাড়ল ১১ হাজার ২৭৯টি।

কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছর জেলার খামারিরা গরু পালন করে আসছেন। তারা জানান, প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা হচ্ছে এসব গরু। ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করেন না তারা। প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার দিয়ে থাকেন তারা। এ খাতের প্রতি সরকার নজর দিলে ভারত থেকে গরু আনার প্রয়োজন পড়বে না বলে তারা জানান।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোনিমগাছি এলাকার গরুর খামারি ইকবাল হোসেন জানান, নিয়মিত খাবারের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে গরু পালন করা হয়। তার খামারে ৪৮টি গরু রয়েছে, যার দাম সর্বোচ্চ ২ লাখ এবং সর্বনিম্ন ৭৫ হাজার টাকা। তবে এবার করোনা পরিস্থিতির কারণে কোরবানির পশু কম বিক্রির আশঙ্কা করছেন তিনি।

পৌরসভার বটতলা হাটের ইজারাদার মনিরুল ইসলাম জানান, বিগত বছরগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে এ সময় হাটে গরু ও ছাগল বেচাকেনা শুরু হয়ে যায়। মঙ্গল ও শুক্রবার এ দুদিন হাট হয়। এবার করোনা পরিস্থিতির কারণে হাটে ক্রেতারা তেমন না আসায় বেচাকেনা একেবারে কম। বিক্রি কম থাকায় এবার লোকসান গুনতে হতে পারে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খামারিদের স্থানীয়ভাবে গবাদি পশু পালনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিনিয়ত তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এবার লালন-পালন করা এসব পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে। পর্যাপ্ত পশুর মজুদ থাকায় দামের ওপর প্রভাব পড়বে না। তবে করোনাকালে মানুষের হাতে টাকা না থাকায় এ বছরের ঈদুল আযহায় কোরবানি দেয়ার পরিমাণ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa