
গত ৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্লাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লাকে বাড়ির পেছনে বাঁশ বাগানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। জানা গেছে, পরকীয়া প্রেমের কারণে দিনমজুর আব্দুল আজিজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে নিহতের দ্বিতীয় স্ত্রী ও ভাইপো। পুলিশি জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার রোকেয়া খাতুন ও নজরুল ইসলাম।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, পরকীয়ার জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



