
জাপানের প্রতিরক্ষানমন্ত্রী টারা কোনো বৃহস্পতিবার (২৫ জুন) বলেন, ‘ওর স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য এসেছে।’ জাপানি মন্ত্রীর মতে, শরীর মোটেই ভালো যাচ্ছে না কিমের। তবে ঠিক কী ঘটেছে, তা নিয়ে স্পষ্ট জানাতে চাননি ওই রাজনীতিক। দ্য সান-এর মতে, করোনাভাইরাসেও আক্রান্ত হয়ে থাকতে পারেন কিম। যদিও সাম্প্রতিক কোথাও মাস্ক পরে দেখা যায়নি কিম জং উনকে। সাংবাদিকরা তাঁকে এই বিষয়ে স্পষ্ট তথ্য জানাতে অনুরোধ করলে জাপানের মন্ত্রী বলেন, ‘আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না।’ তবে কিম জং উন সম্পর্কে আমেরিকা, জাপান ও অন্য দেশগুলো যে তথ্য আদান প্রদান করে থাকে, তা স্বীকার করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



