ঢাকার ধামরাইয়ে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।
ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ জানায়, রোববার বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় রুবেল শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের নির্জন একটি স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী এগিয়ে আসেন।
এরপর স্থানীয়রা এগিয়ে এসে রুবেলকে আটক করে মারধর করেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করে থানায় নিয়ে যান।
আরও পড়ুনঃ
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



