Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীন-আসিয়ান সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি
আন্তর্জাতিক

চীন-আসিয়ান সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 15, 20212 Mins Read

চীন-আসিয়ান সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সফররত স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার এখানে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের মহাসচিব লিম জোক হোইয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় উভয় পক্ষ চীন ও আসিয়ানের মধ্যে সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। খবর সিনহুয়ার।

ওয়াং বলেন, আসিয়ান ও তাদের সংলাপ অংশীদার দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে চীন-আসিয়ান সম্পর্ক অনেক গতিশীল ও ফলপ্রসূ। আর তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

তিনি বলেন, চীন-আসিয়ান সম্পর্কোন্নয়ন এবং কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সহযোগিতা জোরদারে চীন আসিয়ান সচিবালয়ের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে।

Advertisement

এ বছর চীন-আসিয়ান সংলাপ সম্পর্কের ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। এ ব্যাপারে ওয়াং আশাবাদ ব্যক্ত করে বলেন, স্মৃতিরক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে, পাঁচ বছরের অ্যাকশন প্লান বাস্তবায়নে, চীন-আসিয়ান সম্পর্কোন্নয়নে উভয় পক্ষ এ সুযোগ নিতে পারে।

তিনি বলেন, চীন জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আসিয়ানের সাথে কাজ করতে আগ্রহী । তারা আসিয়ানের আরো অনেক দেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করতে এবং একটি ব্লু অর্থনীতি অংশীদার গড়ে তুলতে আসিয়ানের দেশগুলোর সাথে একত্রে কাজ করতে চায়। তারা ডিজিটাল অর্থনীতির ব্যাপারেও সহযোগিতা জোরদার করতে আগ্রহী রয়েছে।

ওয়াং জোরদিয়ে বলেন, চীন আসিয়ান সচিবালয়ের কাজে এবং চীন-আসিয়ান সহযোগিতা তহবিল শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখবে এবং তারা দৃঢ়ভাবে আসিয়ানের পাশে থাকবে।

লিম বলেন, আসিয়ানের ক্ষেত্রে আসিয়ান-চীন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোভিড-১৯ মহামারি ঠেকাতে আসিয়ানের লড়াইয়ের প্রতি চীনের জোরালো সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানান।

তিনি আশা করেন, উভয় পক্ষ সম্পর্ক আরো শক্তিশালী করতে সংলাপ সম্পর্কের ৩০তম বার্ষিকীর সুযোগ নিতে পারবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa