
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানিয়েছেন, বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ রবিবার বিকেলে ইমরানের পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে তিনি ইমরানকে বাড়ি থেকে এনে রাত আটটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. সোহরাব উদ্দিন জানিয়েছেন, ইমরানের গায়ে সামান্য জ্বর ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হবার মতো আর কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না। পরীক্ষার পরে তাকে একটি আলাদা কক্ষে রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইমরানকে ঢাকা পাঠিয়ে পরীক্ষার পরে জানা যাবে, সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



