Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘চীন থেকে বাংলাদেশিদের ফেরায় ঝুঁকি তৈরি হবে না’
জাতীয়

‘চীন থেকে বাংলাদেশিদের ফেরায় ঝুঁকি তৈরি হবে না’

By Shamim RezaJanuary 31, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিশেষ বিমানে রাতেই চীনের উহান শহর থেকে ঢাকায় ফিরছেন ৩৬১ বাংলাদেশি৷ দুই সপ্তাহ তারা থাকবেন নিবিড় পর্যবেক্ষণে৷ এর ফলে কোন ধরনের ঝুঁকি তৈরি হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা৷ খবর ডয়চে ভেলের।

চীনের হুবেই প্রদেশ থেকে দেশে আনা হচ্ছে ৩৬১ জন বাংলাদেশিকে৷ সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে তাদের ঢাকায় পৌঁছার কথা৷ পরবর্তী ১৪ দিন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখা হবে আশাকোনার হজ্জ ক্যাম্পে স্থাপিত ‘আইসোলেশন ইউনিটে’৷ এরই মধ্যে সেখানে প্রায় সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে৷ সরকারের শীর্ষ ব্যক্তিরা সকাল থেকে সেগুলো তদারক করছেন৷

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘কয়েকটি মন্ত্রণালয় মিলে ব্যবস্থা করা হয়েছে৷ ৩৬১ জন যে ১৪ দিন হজ্জ ক্যাম্পে থাকবেন সেখানে দিনে ৫ বেলা করে তাদের খাওয়ার ব্যবস্থা করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়৷ তাদের দেশে ফিরিয়ে আনাতে নতুন করে কোন ঝুঁকি তৈরী হবে না৷ কারণ এরা তো আক্রান্ত না৷” তিনি জানান এরপরও কারও মধ্যে যদি করোনা ভাইরাসের উপসর্গ দেখা যায় তাহলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে৷ সেখানেও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে৷

হাজী ক্যাম্পে যেসব ব্যবস্থা থাকছে
আশকোনা হাজী ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘তিন তলার ৪টি ডরমেটরিতে ৩৬১ জনকে রাখা হবে৷ প্রতিটি ডরমেটরিতে ১০০ জনের থাকার ব্যবস্থা করা হবে৷ সেখানে বিছানা, চাদর, বালিশ, মশারি, মেডিসিন, পানি, লাইট, টয়লেট থাকবে৷ সকাল ও বিকেলের নাস্তাসহ ৫ বেলা খাবারের ব্যবস্থা থাকবে৷ শিশু ও নারীদের জন্যও থাকবে আলাদা খাবার ও থাকার ব্যবস্থা৷”

এদিকে তারা যেন বাইরে বের না হোন সেজন্য তৃতীয় তলার সিড়ির প্রবেশ পথে কলাপসিবল গেইট লাগিয়ে দেওয়া হবে৷ ১৪ দিনের মধ্যে সেখান থেকে কেউ বের হতে পারবেন না৷ তাদেরকে যারা সেবা দেবেন তাদেরকেও বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷

পরীক্ষা করবে সেনাবাহিনী
চীন ফেরত বাংলাদেশিদের কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করবেন সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা৷ এছাড়া পুরো প্রক্রিয়ার মধ্যে নিরাপত্তার জন্য পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি থাকবে৷ এছাড়া ইমিগ্রেশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও দায়িত্ব পালন করবেন৷ হজ্জ ক্যাম্পে কেউ অসুস্থ হলে তাকে কুর্মিটোলা হাসপাতাল, সিএমএইচ বা কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হবে৷

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনা ভাইরাসের পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে৷ আইইডিসিআর জানায়, চারটি হটলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের একটি কার্ড দেয়া হচ্ছে৷ সেই কার্ডে তাদের করণীয় এবং যোগাযোগের নাম্বার আছে৷ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ডয়চে ভেলেকে বলেন, ‘‘চীন থেকে তাদের ফেরত আনাতে নতুন করে কোন ঝুঁকি তৈরী হবে না৷ তাদের জন্য যে ধরনের ব্যবস্থা করা দরকার আমরা সবই করেছি৷ সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল পালাক্রমে দায়িত্ব পালন করবেন৷”

চীনে বিশেষ বিমান
চীন থেকে ৩৬১ জনকে আনতে বিশেষ বিমানটি শুক্রবার বিকেল ৫টার দিকে ফাকা ছেড়ে গেছে৷ বিমানটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর ৪ থেকে ৫ জন ডাক্তার আছেন৷ বিমানে থাকবে মাস্ক, গাউন, মেডিসিনসহ বিভিন্ন ব্যবস্থা৷ ঢাকায় আসার পর তাদেরকে বিশেষ ব্যবস্থায় বাসে করে বিমানবন্দর থেকে হজ্জ ক্যাম্পে রাখা হবে৷ সেজন্য একটি কোর টিমও তৈরি করা হয়েছে৷ যার মাধ্যমে কাজটি করা হবে৷

চীনের উহান শহরে থাকা বাংলাদেশিদের মধ্যে যারা আগ্রহী এবং যারা রেজিস্ট্রেশন করেছেন আপাতত তাদেরই আনা হচ্ছে৷ এদের মধ্যে মোট ১৯টি পরিবার রয়েছে যাদের সঙ্গে আছে ২০ শিশু৷

হুবেই প্রদেশের মোট ২২টি শহরে বাংলাদেশের নাগরিকরা থাকেন৷ এরমধ্যে যারা উহানে রয়েছেন আপাতত তাদেরই ফিরিয়ে আনা হচ্চে৷ বাকি শহরগুলোতে থাকা কোনো নাগরিককে এখন দেশে আনা হবে না৷

শুক্রবার সকালে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান সাংবাদিক সম্মেলনে বলেন, উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চীন সরকার কাউকেই দেশের বাইরের যাওয়ার অনুমতি দেয়নি৷ পরে বাংলাদেশের ৩৬১ জনকে ফেরত পাঠাতে চায় চীন সরকার৷ এরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরিভাবে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

February 3, 2026
প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

February 3, 2026
অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

February 3, 2026
Latest News
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

বিএনপি

‘বিএনপি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে’

টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.