জুমবাংলা ডেস্ক : চীন ফেরত কুর্মিটোলা হাসপাতালে ভর্তি সাত বাংলাদেশীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি না থাকায় তাদের পর্যবেক্ষণের জন্য আশকোনা হজক্যাম্প অর্থাৎ কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
এদিকে, আশকোনা হজ্জ ক্যাম্পে অবস্থানরত একজনের জ্বর শনাক্ত হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ সোমবার তিনি গণমাধ্যমকে জানান, চীন ফেরত কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হওয়া সাত বাংলাদেশীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি না থাকায় তাদের পর্যবেক্ষণের জন্য আশকোনা হজক্যাম্প অর্থাৎ কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদিকে, আশকোনা হজ্জ ক্যাম্পে অবস্থানরত একজনের জ্বর শনাক্ত হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লক্ষণ অনুযায়ী চীন থেকে আসা ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সনাক্ত না হলেও, ভবিষ্যতের জন্য সব জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদা বিশেষায়িত ইউনিট করা হয়েছে।’
সূত্র : ডিবিসি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


