
জাতিসংঘের সাধারণ সম্মেলনের ফাঁকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মোদি। সেখানে এই ঋণের পাশাপাশি ওই রাষ্ট্রগুলির অসমাপ্ত প্রকল্পগুলি দ্রুত শেষ করার জন্য পৃথকভাবে আরও আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। এই প্রথম রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন চলাকালীন এই দেশগুলির বহুপাক্ষিক বৈঠক হল নিউইয়র্কে।
মোদীর কথায়, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি আমাদের অ্যাক্ট ইস্ট নীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ফলে তাদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে চলেছি। এটা আমাদের ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস’ নীতির অঙ্গও বটে।
বৈঠকে ছিলেন ফিজি, পাপুয়া নিউগিনি, টোঙ্গাসহ বিভিন্ন দ্বীপরাষ্ট্রগুলির শীর্ষ প্রতিনিধিরা। বিশেষজ্ঞদের মতে, ভারতের এই ব্লকটির উপর আধিপত্য কায়েম করার চেষ্টা বহু দিনের। ঋণদানের সিদ্ধান্ত সেই প্রক্রিয়ার অংশ। এখানে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে বলেই শঙ্কিত ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



