
উইঘুর মুসলমানদের ‘পুনঃশিক্ষা শিবিরে’ আটক রাখাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার হরণের অভিযোগে বিশ্বজুড়ে সমালোচনার মুখে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে বাইডেনের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখুন, চীন প্রতিক্রিয়া দেখবে আর তিনি (জিনপিং) এটা ভালো করেই জানেন।’
মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন ভূমিকা নেবে বলে জানান জো বাইডেন। চীনের সংখ্যালঘুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি। বাইডেন বলেন, ‘চীন বিশ্ব নেতা হয়ে উঠতে চায়। আর তা হয়ে উঠতে অন্য দেশগুলোর আত্মবিশ্বাসও তৈরি করতে হবে তাদের। যতক্ষণ পর্যন্ত তারা মৌলিক মানবাধিকার বিরোধী কাজে যুক্ত থাকবে ততক্ষণ তাদের তা অর্জন করা কঠিন হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



