
এদিকে, গত সোমবার একদিনেই মারা গেছেন ৬৪ জন। সে হিসেবে প্রতি ২৩ মিনিটে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।
চীনে প্রতিদিনই নতুন করে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। দিন-রাতের পরিশ্রমে রোগীদের সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির চিকিৎসকরা।
উহান স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জিং বলেন, উহান ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমি নিজেকে নিয়ে ভাবছি না। যা করছি তা আমার দায়িত্ব।
ইতোমধ্যে জাপান, থাইল্যান্ড, ভারতসহ বিশ্বের ২৪টি দেশে আক্রান্ত হয়েছেন দেড়শ’ জনের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



