জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে কোনো চীনা নাগরিক কিংবা চীনে কোনো বাংলাদেশি নাগরিক করোনা ভাই’রাসে আ’ক্রা’ন্ত হননি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাসে সাংবাদিকের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা জানান। খবর ইউএনবির।
এ সময় অন্যদের মধ্যে দূতাবাসের উপ-প্রধান হৌলং ইয়ান উপস্থিত ছিলেন। সেই সঙ্গে এ বিষয় গু’জব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, সাধারণ মানুষকে স’ত’র্ক হতে দিন। তবে আ’ত’ঙ্ক সৃষ্টি করবেন না।
রাষ্ট্রদূত বলেন, চীনা দূতাবাসের কেউ এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করা কোনো চীনা নাগরিক করোনা ভাই’রাসে আ’ক্রা’ন্ত হননি। একই সময়ে পুরো চীনে থাকা কোনো বাংলাদেশি নাগরিক করোনা ভাই’রাসে আ’ক্রা’ন্ত হননি। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বেশি প্রতি’ক্রিয়া দেখাচ্ছে উল্লেখ করে অস’ন্তোষ প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


