Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনে যেভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে মুসলিম শিশুদের
আন্তর্জাতিক

চীনে যেভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে মুসলিম শিশুদের

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 6, 2019Updated:July 6, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: চীনে মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এর আগে হাজার হাজার প্রাপ্তবয়স্ককে আটককেন্দ্রে আটকে রাখার খবর এসেছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। এবার শিশুদের বিচ্ছিন্ন করে রাখারা জন্য আবাসিক স্কুল তৈরির খবর মিলেছে।

চীনে যেভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে মুসলিম শিশুদের

Advertisement

দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের মুসলিমদের ধর্মবিশ্বাস নিয়ন্ত্রণে চীন সরকার এমনটা করছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিবিসি প্রতিবেদনে জানায়, একই সঙ্গে হাজার হাজার প্রাপ্তবয়স্কদের পরিবার থেকে আলাদা করে জোরপূর্বক ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্মাণ করা হচ্ছে বড় বড় বোর্ডিং স্কুলভবন।

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য এবং ৬০ জনের সাক্ষাৎকার সংগ্রহের ভিত্তিতে চীন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিবিসি।

সম্প্রতি ৪শ’র বেশি শিশুকে তাদের মা-বাবা থেকে আলাদা করে ফেলা হয়েছে। হয় ক্যাম্পে নয়তো কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদের।

হাজার হাজার প্রাপ্তবয়স্কদের একাধিক ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখার ঘটনার পর শিশুদের ওপর এমন কর্মকাণ্ড নির্দেশ করে যে, উইঘুর মুসলিম অধ্যুষিত এলাকাটিতে ধর্মীয় বিশ্বাসের শিকড় উৎপাটন করতে এমনটা করছে দেশটির কমিউনিস্ট সরকার।

জিনজিয়াংয়ে এত বেশি সরকারি কড়াকড়ি আরোপ করা হয়েছে যে, কোনো বিদেশি সাংবাদিক সেখানে বেশিক্ষণ থাকতে পারেন না। ২৪ ঘণ্টা তাদের নজরদারি করে রাখা হয়।

এছাড়া পর্যটকদের নজরদারি করতে তাদের স্মার্টফোনে কৌশলে স্পাই অ্যাপস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

ইস্তানবুলের একটি হলে উইঘুর মুসলিমদের বিশাল একটি দলের অধিকাংশই জানান, তারা তাদের সন্তানদের হারিয়েছেন। সন্তানদের সঙ্গে তাদের ছবি দেখিয়ে বলেন, শিশুদের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ নেই এখন।

চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় এক কোটি উইঘুর মুসলিমের বসবাস। এ জনগোষ্ঠীর ৪৫ ভাগই তুর্কি নৃগোষ্ঠীর। কয়েক দশক ধরে চীনের বিরুদ্ধে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও গড়ে তোলে উইঘুররা।

পরবর্তীতে তাদের দমন করতে এ জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতার ওপর আরও বেশি কঠোরতা অবলম্বন করে চীনের কমিউনিস্ট সরকার।

বেশ কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে অভিযোগ, সংশোধনী শিবিরে কঠোর জীবন যাপনের মাধ্যমে মুসলিমদের ধর্মহীন করে তুলতে সেখানে গড়ে তোলা হয়েছে একাধিক নির্যাতন শিবির। এসব শিবিরে প্রায় ১০ লাখের বেশি উইঘুরকে নিপীড়নের অংশ হিসেবে আটকে রাখা হয়েছে।

যদিও চীন সরকার বারবার দাবি করছে, চরমপন্থা থেকে দূরে সরিয়ে রাখতে এবং জাতীয় ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলতে এ বিশেষ শিক্ষা কার্যক্রম চালু করেছে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa