
দেখা যায় তারা পিঠে কার্বনের তৈরি জেট বিমানাকৃতির ডানা চাপিয়ে ৪০০ কিলোমিটার গতি বেগে উড়ে বেড়ান এই দুই জেটমানব। যা সাধারণ মানুষের মনে দেয় রোমাঞ্চের দোলা। জেটমানব ভিঞ্চ রেফেত বলেন, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এটা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। মনে হচ্ছে আমি উপর থেকে পুরো জগতটা দেখছি। যেনো আমি স্বর্গে নামছি। অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়।
অভিজ্ঞতার কথা জানিয়ে তারা বলেন, এই কাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো থিয়ানমেন গুহা বা স্বর্গের দরজা পার করা। জেটমানব ফিউগেন বলেন, আমরা অনেক দ্রুতগতিতে উপর থেকে উড়ছিলাম। একটু ভয় তো লেগেছেই। আর যখন পাহাড়ের ঐ গর্ত দিয়ে ঢুকলাম, মনে হয়েছে এই বুঝি লেগে গেলো। দারুণ রোমাঞ্চ কাজ করেছে তখন। শুধু চীনাবাসী নয়, জেটমানবদের রোমাঞ্চকর এই যাত্রা উপভোগ করেছে চীনে আসা পর্যটকরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



