
মুরাদ আলি নামে ওই ব্যক্তি বিহারের বেতিয়া জেলার সিভিল আদালতে মামলা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে। আর সেই মামলার সাক্ষী হিসেবে তিনি নাম দিয়েছেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মুরাদ আলির অভিযোগ শুনতে রাজি হয়েছে আদালত। শুনানির দিন দেওয়া হয়েছে ১৬ জুন। আইনজীবী মুরাদ আলির অভিযোগ, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা করা হয়েছে। মুরাদ আলির অভিযোগ- গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



