
গত নভেম্বরে সেখানে এই রোগে আক্রান্ত চারজনকে পাওয়া গিয়েছিল, যাদের দুজনের মারাত্মক নিউমোনিয়া হয়েছিল। মঙ্গলবার (৭ জুলাই)জেনেভায় জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, ‘আমরা চীনের এই সংক্রমণ পর্যবেক্ষণ করছি। চীনা ও মঙ্গোলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টির দিকে আমরা খুব কাছ থেকে নজর রাখছি। চীনে আক্রান্তের সংখ্যা আমরা দেখছি, এটা ভালোভাবে নিয়ন্ত্রণ হয়েছে।’ বুবোনিক প্লেগ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বললেন এই কর্মকর্তা, ‘বুবোনিক প্লেগ আমাদের সঙ্গে আছে এবং সবসময় থাকবে, শতবর্ষ ধরে। এই মুহূর্তে আমরা একে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



