২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফিফা। টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকতে শুক্রবার এই চুক্তি হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
চীনা সংবাদপত্র দ্য ইয়াংতসি ইভেনিং পোস্ট জানিয়েছে, চুক্তির আর্থিক মূল্য কিংবা এটি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বিস্তৃত কি না, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি সম্প্রচারস্বত্ব পেয়েছিল। তখন তারা মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগু ও আলিবাবার ইউকুসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে সাব-লাইসেন্স দিয়েছিল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্টর্ম সম্প্রতি বেইজিং সফর করেন এবং চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সং কাইয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর থেকেই চুক্তি চূড়ান্ত হওয়ার গুঞ্জন শুরু হয়।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই
চীনে সম্প্রচার চুক্তি নিশ্চিত হলেও ভারত এখনো বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে ভারতীয় প্রতিষ্ঠান ভায়াকম১৮ প্রায় ৬ কোটি ডলারে সম্প্রচারস্বত্ব কিনেছিল এবং তাদের জিওসিনেমা প্ল্যাটফর্মে বিনামূল্যে ম্যাচ দেখানো হয়েছিল।
তবে বিজ্ঞাপন আয় প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে সাবস্ক্রিপশন ফি তুলনামূলক কম হওয়ায় সম্প্রচারস্বত্বের বিপুল খরচ তুলতে বিজ্ঞাপন আয়ের ওপরই নির্ভর করতে হয়, যা ফিফার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



