Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনের মুসলমানদের এড়িয়ে যাওয়ায় তিরস্কৃত ইমরান
আন্তর্জাতিক

চীনের মুসলমানদের এড়িয়ে যাওয়ায় তিরস্কৃত ইমরান

By Saleh MohammadJune 15, 2025Updated:June 15, 20252 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মুসলমানদের অধিকারের বিষয় বাদ দিয়ে শুধু কাশ্মীরের মুসলমানদের নিয়ে সরব থাকার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তিরস্কার​ করেছেন এলিস ওয়েলস নামে মার্কিন এক শীর্ষ কর্মকর্তা।

imran_khan-AP_0এলিস বলেন, ‘কাশ্মীর বিষয়ে ইমরান এত উদ্বেগ প্রকাশ করেছেন অথচ চীন নিয়ে তিনি নীরব। আমি একই রকমের সচেতনতা দেখতে চাই পশ্চিম চীনে আটক মুসলমানদের ব্যাপারেও। তাদের সেখানে একরকম বন্দী করে রাখা হয়েছে।’

চীনে আটক প্রায় দশ লাখ উইঘুর এবং অন্য তুর্কিভাষী মুস‌লিমদের সম্পর্কে ইমরানের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে নিয়োজিত মার্কিন সহকারী সচিব এলিস ওয়েলস বলেন, ‘ইমরানের কাশ্মীর নিয়ে মন্তব্য কাজের নয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও কম হওয়া কাম্য।’

গত আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস‘ তুলে নিয়ে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে তিক্ততা তৈরি হয়েছে।

Advertisement

কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চীন পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধু। সেদিকে ইঙ্গিত করে এ মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত যদি হয়ে থাকলে তা আরও বেশি পরিমাণে লঙ্ঘিত হচ্ছে চীনে অবরুদ্ধ তুর্কিভাষী মুসলমানদের ক্ষেত্রে। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রশাসন চেষ্টা করছে সে বিষয়ে আলোকপাত করতে।’

এলিস অভিযোগ তোলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী উইঘুরদের প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। কারণ,পাকিস্তানের সঙ্গে চীনের একটা ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে। এ বিষয়ে তারা ব্যক্তিগতভাবে কেবল কথা বলতে চান। সবাইকে নিয়ে কথা বলতে নারাজ।

এর আগে জাতিসংঘের সাধারণ সম্মেলনের পাশাপাশি মঙ্গলবার চীনে উইঘুর মুসলমানদের অবরুদ্ধ থাকার বিষয়টি তুলে ধরতে একটি ইভেন্টের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। দ্রুত এই পরিস্থিতি বদলানোর আবেদন জানানো হয় সেই অনুষ্ঠানে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানাভাবে আক্রমণ করেন চীনকে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ কূটনীতিক জন সুলেভান বলেন, ‘চীনকে থামতে বলার জন্য আমরাই আন্তর্জাতিক সম্প্রদায়ের একমাত্র সদস্য হতে চাই না।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa