
এই পরিস্থিতিতে চীনাদের হটাতে দীর্ঘ লড়াই বিকল্প নেই ভারতের সামনে। তবে সমস্যা হল সামনে শীতকাল। লাদাখের তাপমাত্রা শীতের সময় হিমাঙ্কের অনেকটা নিচে নেমে যায়। সেই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করা তো দূরের কথা, সীমান্তে টহলদারিই করাই দুষ্কর হয়ে যায়। কিন্তু ভারতীয় সেনা সব রকম পরিস্থিতিতে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।
চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছে, চীন সীমান্তে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। তবে, যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী চীনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। এমনকী, শীতকালের বিপজ্জনক পরিস্থিতিতেও আমরা লড়াইয়ের প্রস্তুতি সেরে রেখেছি।
সংসদীয় কমিটিতে সেনাবাহিনীর এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ দিন তিনেক আগেই সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে সেনা কম্যান্ডারদের সব রকমের যুদ্ধ প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছিলেন। চীনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে নামছে ভারত এমটাই মনে করছেন অনেকে।
ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে, সেনা অপসারণ নিয়ে অহেতুক টালবাহানা করে ড্রাগন সেনা ভারতীয় সেনাবাহিনীর স্নায়ুর পরীক্ষা নিচ্ছে। প্রায় তিন মাসের বেশি সময় ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে চীনারা। এলএসি’র সীমানাটাই বদলে দিতে চাইছে চীন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



