জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ নষ্ট করে অবৈধভাবে ইটভাটা চালানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় ৪টি ইটভাটাকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করতে মালিকদের নির্দেশ দেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



