নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ছাগল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর।

ছাগল খেয়েছে খেতের লাউ, দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

Advertisement

এর আগে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দু’জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, লিটন (৪০), রিপন (৩৭), স্বপন (৩৫), মোহন (৩৩), রাসেল (৩২), আলী হোসেন (৩৩), রোকসানা (২৮), পলাশ (৪০), আকাশ (২৮), শ্রাবণ (১৭), দীনা (৩৬), সিরাতুন্নেছা (৬০), আল আমীন (৩২), মোহন (১৬), রিয়া (২০), রেশমা (১৫), সাবানা (৬০), আছমা (৩০), রাতুল (১৫), কবির (৩৫), মাইনুদ্দিন (৩৩), মোহন (৩৫), পলাশ (১৪) ও আল আমীন (৩৩)। এদের মধ্যে গুরুতর আহত লিটন ও রিপনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নয়ন কুমার কর বলেন, দু’পক্ষের সংঘর্ষের বিষয়ে জেনেছি। এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আহত মোহন বলেন, প্রতিবেশী শিবার ছাগল প্রায় সময় ফসল খেয়ে ফেলত। গতকালও খেতের লাউ খায়। এ নিয়ে স্বপনের সঙ্গে শিবার কথা-কাটাকাটি হয়। ওই ক্ষোভে রাত সাড়ে ৮টার দিকে শিবা প্রায় শতাধিক সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে ঘিরে ফেলে। এ সময় শিবার ভাড়া করা লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে নারী শিশুসহ কমপক্ষে ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ৯ জনসহ দুপক্ষের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে শিবা বলেন, স্বপনের লোকজন তাঁদের পিটিয়ে আহত করেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিনা জানান, রাতে পাইটাল বাড়ি গ্রামে সংঘর্ষে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে জেলায় পাঠানো হয়েছে।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google