
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছে ওই ছাত্রের মা। পরে ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরপুবি ইউনিয়নের পশ্চিম মইদাম এলাকার নবাব আলীর ছেলে এরশাদুল হক সাগর ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
এর আগে বুধবার বিকেলে তাকে বেদম প্রহার করেন মাদ্রাসার মৌলভী হারুন অর রশিদ, এতে অসুস্থ হয়ে পড়ে সাগর। পরে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে মাদ্রাসা থেকে দুই কিলোমিটার দূরে বাঁশঝানি ক্যাম্পের মোড়ের মৌলভীর বাড়িতে আটকে রাখে।
পরদিন বিকেলে খবর পেয়ে সাগরের পরিবারের লোকজন তার বাড়িতে গেলে অসুস্থ ছেলে ছাড়া আর কাউকে দেখতে পাননি। পরে তারা ছেলেটিকে নিয়ে এসে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল আব্বাসী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



