
রাহাত লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাঞ্চানগর গ্রামের ফিরোজ হোসেন বাবুলের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাত জানান, ঘটনাস্থলে এক বন্ধুর সঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ অপরিচিত ওই চার যুবক তার ওপর হামলা চালায়। একপর্যায়ে প্রাণের ভয়ে তিনি সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের বাসায় ঢুকে পড়ে। সেখানে গিয়েও রাহাতকে জিয়াই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এতে রাহাতের মাথা পেটে রক্তাক্ত জখম হয়। পরে ওই চার যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন হাসপাতালে রাহাতকে দেখতে যান। তারাও রাহাতের ওপর হামলাকারীদের নাম সুনির্দিষ্টভাবে বলতে পারেনি।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



